শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় কয়েকটি জেলায় সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুয়ায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইনস মাঠে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট ১৬-১৮ নভেম্বর সকাল আটটায় অনুষ্ঠিত হবে । লিখিত পরীক্ষা হবে ১৯ নভেম্বর দুপুর দুইটায়। মনস্তাত্তি্বক ও মৌখিক পরীক্ষা হবে ২৬ নভেম্বর সকাল দশটায়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হওয়ার নির্ধারিত তারিখ ছিল ২-৪ নভেম্বর সকাল আটটায়, লিখিত পরীক্ষা ৫ নভেম্বর দুপুর দুইটায় এবং মনস্তাত্তি্বক ও মৌখিক পরীক্ষা ১২ নভেম্বর সকাল দশটায়।

এদিকে কুমিল্লা, রাঙামাটি, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরে তিন পরীক্ষার মধ্যে শুধুমাত্র মনস্তাত্তি্বক ও মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সকল জেলায শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট এবং লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সমযসূচি অনুযায়ী মনস্তাত্তি্ক ও মৌখিক পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল দশটায়।

ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারে ওই তিন পরীক্ষারই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী এ সকল জেলায় শারীরিক মাপ ও ‘ফিজিক্যাল এনডিউরেন্স’ টেস্ট হবে ১৪-১৬ নভেম্বর সকাল আটটায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর দুপুর দুইটায়। মনস্তাত্তি্ক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল দশটায়।

মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনা জেলায় তিন পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী এ সকল জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪-১৬ নভেম্বর সকাল আটটায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর দুপুর দুইটায়। মনস্তাত্তিক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল দশটায়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ সকল জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হওয়ার কথা ছিল ১২-১৪ নভেম্বর সকাল আটটায়, লিখিত পরীক্ষা ১৫ নভেম্বর দুপুর দুইটায় এবং মনস্তাত্তিক ও মৌখিক পরীক্ষার সময় ছিল ২২ নভেম্বর সকাল দশটায়।

উপরোক্ত জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com