নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই চিকিৎসক মেসে থাকতেন।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের ধারণা, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মেসের আর কোনো সদস্য না থাকায় তার পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে, গত সপ্তাহে নিকুঞ্জ এলাকা থেকে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে অপর এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply