শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনেই জবিতে টিকা ক্যাম্পের উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনেই জবিতে টিকা ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবছর ২০ অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ পালন করা হয়। তবে এ দিনে এবার সরকারি ছুটি থাকায় আগামী ২১ অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি উদযাপন করা হবে। একই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী টিকা ক্যাম্প উদ্ধোধন করা হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১অক্টোবর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২১’ তথা ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়-এর পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন শেষে সকাল ১১.২০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী টিকা ক্যাম্পের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেলা ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সংযুক্ত থাকবেন। এছাড়াও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্যরা সংযুক্ত থাকবেন।

উল্লেখ্য, ক্যাম্পের উদ্বোধনী দিনে প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা করা হবে। পরবর্তীতে শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড-১৯ এর টিকার আওতায় আনার জন্য কার্যক্রম চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com