শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী যুবসমাজকে গড়ে তুলতে যুবলীগ প্রতিষ্ঠা: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানী যুবসমাজকে গড়ে তুলতে যুবলীগ প্রতিষ্ঠা: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার ছিলেন শেখ ফজলুল হক মনি। দেশ স্বাধীন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের জন্য গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে অনন্য ভূমিকা রাখেন শেখ ফজলুল হক মনি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

শুক্রবার (২২ অক্টােবর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ মনি ক্রীড়া চক্র প্রথম শেখ মনি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ শেখ ফজলুল হক মনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমার পিতা শহীদ আহসানউল্লাহ মাস্টার শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন মুজিব বাহিনীর সদস্য হিসেবে দেরাদুন থেকে গেরিলা প্রশিক্ষণ নিয়ে সশ্রস্ত্র গেরিলা যুদ্ধে অবতীর্ণ হন এবং দেশমাতৃকাকে স্বাধীন করেন । তবে আমাদের দুর্ভাগ্য, দুজনকেই রাজনৈতিক দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে।

তিনি বলেন, শেখ মনি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একদিকে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবে। একইসাথে নতুন নতুন উদীয়মান ফুটবলার সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখবে। এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বলে।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ক্রীড়া সম্পাদক নিজামউদ্দিন চৌধুরী পারভেজ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দীন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com