শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা প্রশাসনের আশ্বাসে

শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা প্রশাসনের আশ্বাসে

জ্যেষ্ঠ প্রতিবেদক:
ফাইল ছবি

প্রশাসনের আশ্বাস পেয়ে শাহবাগ থেকে সরে গেলেন পূজামণ্ডপে হামলার প্রতিবাদে বিক্ষোভকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টার পর বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসময় তারা মিছিল সহকারে স্লোগান দিতে থাকে। সড়ক আটকে বিক্ষোভ করার কারণে ব‌্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

এর আগে বিকেল ৪টার পর বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের রাস্তায় বসে বিভিন্ন স্লোগান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ শুরু করেন। প্রতিবাদ সমাবেশের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার দুপুর ১২টার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন শাহবাগ মোড়ে এসে প্রতিবাদ করতে থাকে। বিকেল ৪টার পর তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন।’

খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

সড়ক অবরোধ তুলে নেওয়ার পর বিক্ষোভকারীরা শাহবাগ থেকে জাতীয় প্রেসক্লাবের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com