নিজস্ব প্রতিবেদক:
বিএফইউজের সভাপতি ফারুক, মহাসচিব দীপ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। এছাড়া মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ।
শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে।
ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।
Leave a Reply