শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিতর্কিত ব্যক্তিকে নৌকা না দিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন

বিতর্কিত ব্যক্তিকে নৌকা না দিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর পশুরামের মির্জানগর ইউপিতে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক বিতর্কিত ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আজ শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এ মানববন্ধনে ইউনিয়নের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ-যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী, জেলা যুবলীগের সদস্য ফখরুল ইসলাম ফারুক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান চৌধুরী, ছাত্রলীগের সাবেক নেতা আবু ইউসুফ ও সাবেক ছাত্রনেতা নুরুল আলম।

আবুল হাসেম চৌধুরী বলেন, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ২০০৩ সালে জামায়াতের সমর্থন নিয়ে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘সরকারি দলে’ প্রবেশ করেন। এরপর জেলা-উপজেলার কিছু নেতাকে হাত করে আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েই ‘আওয়ামী লীগ’ নিধনে নামেন। আওয়ামী লীগের দুঃসময়ের নেতাকর্মীর উপর নির্যাতন করেন।
জেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তি নুরুজ্জামান ভুট্টো চেয়ারম্যান হওয়ার পর ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশের ভোটার করেছে। জনপ্রতিনিধি হয়েও সে ঠিকাদারের ভূমিকায় ১০ শতাংশ বাণিজ্য করে সরকারি কাজে ব্যাপক অনিয়ম করেছে।

তিনি বলেন, ২০২০ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে উপজেলা জামায়াতের আমীর নূর মোহাম্মদ ও ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার শাহকে অতিথি করে অনুষ্ঠান করেন। এতে ক্ষুব্ধ হয় স্থানীয় আওয়ামী লীগ। পরে উপজেলা আওয়ামী লীগ থেকে তাকে শোকজ করা হয়। এমন বির্তকিত ব্যক্তিকে নৌকা দেওয়া হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com