শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৩ হাজার কনস্টেবল পদের জন্য আবেদন ৩ লাখ ৩৮ হাজার

৩ হাজার কনস্টেবল পদের জন্য আবেদন ৩ লাখ ৩৮ হাজার

নিজস্ব প্রতিবেদক:

৩ হাজার কনস্টেবল পদের জন্য আবেদন ৩ লাখ ৩৮ হাজার
ফাইল ছবি

তদ্বির করে কেউ সুবিধা পাবে না-এমন কৌশলেই নিয়োগ করা হবে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)। সেই পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাপক সাড়া মিলেছে। তিন হাজার কনস্টেবল পদের জন্য মোট আবেদন করেছেন ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন।

রবিবার পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, আবেদনের হিসাবে প্রতি পদের ১১২ জন আবেদন করেছেন। তবে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের জন্য টিকেছেন মাত্র এক লাখ ১৭ হাজার ৬৮ জন।

পুলিশ সদরদপ্তর জানায়, দেশের ৬৪ জেলায় গত ১০ সেপ্টেম্বর তিন হাজার শূন্যপদের বিপরীতে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
এবার কনস্টেবল পদে আবেদনের পূর্বশর্ত ছিল ন্যূনতম এসএসসি পাস ও বয়স হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। ৩ লাখ ৩৮ হাজার আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স ঠিকঠাক ছিল তাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৮ জনকে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে বাছাই করা হয়েছে। তারা পরবর্তী ধাপে শারীরিক মাপ ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্টে অংশ নেবেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষার জন্য শুধু অনলাইনে আবেদন করা যাবে। সব প্রার্থীকে মাস্ক পরে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে। জনসমাগম এড়ানোর লক্ষ্যে অভিভাবকদের পুলিশ লাইন্স মাঠে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে প্রার্থীকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com