নিজস্ব প্রতিবেদক:
২৬ অক্টোবর ২০২১ খ্রি: জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সূচনা ও স্বাগতঐল বক্তব্য দেন দেবাশীষ রঞ্জন সরকার, কমিউনিকেশন ম্যানেজার, মিডিয়া সম্পর্কিত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সম্মেলন পত্র পাঠ করেন, মোর্শেদ, জার্নালিস্ট সিনিয়র ডিরেক্টর, ব্রাক, নুসরাত আমিন, সিনিয়র ম্যানেজার, মিডিয়া এন্ড কমিউনিকেশনস, সেইভ দি চিলড্রেন ইন বাংলাদেশ, মিজানুর রহমান, কান্ট্রি কো-অর্ডিনেটর, স্ট্রোমি ফাউন্ডেশন, টনি মিখাইল গমেজ, ডিরেক্টর, কমিউনিকেশন এন্ড এক্সলটার্নাল এনগেজমেন্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোলাম কিবরিয়া, হেড অফ এডুকেশন, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কমপ্লেইন, এডুকো, বাংলাদেশ, সামিয়া আহমেদ, সিনিয়র ম্যানেজার এ্যাডভোকেসি এন্ড কম্পেইন, সেইভ দি চিলড্রেন ইন বাংলাদেশ, অন্য ভ্যান মেনেন, কান্ট্রি ডিরেক্টর, সেইভ দি চিলড্রেন ইন বাংলাদেশ। প্রেস ব্রিফিং এ বলা হয় ‘নিরাপদ ইশকুলে ফিরি ক্যাম্পেইন’ বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় করােনা মহামারীর দুঃসময় পার করে দীর্ঘ প্রায় ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার, যা একটি সময়ােপযােগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে শিশুদের স্কুলে ফেরাকে নিরাপদ করা, যাতে করে তারা কোভিড-১৯ সংক্রমনের ঝুঁকি থেকে সুরক্ষিত থেকে নিয়মিতভাবে আগের মতাে লেখাপড়া চালিয়ে যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম চালু করার সরকারী উদ্যোগকে সফল করতে এবং শিশুদের নিরাপদে মূল ধারার শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এর পর থেকেই এই ক্যাম্পেইনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে অ্যাডভােকেসির পাশাপাশি মাঠ পর্যায়ে জনসচেতনতা তৈরিতে কাজ শুরু করে, যাতে যে কোনা সময় সরকারী ঘােষণার সাথে সাথে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে ফিরতে প্রস্তুত থাকে। জাতীয় ও আন্তর্জাতিক মােট ১৯টি উন্নয়ন সংস্থা এক হয়ে এই ক্যাম্পেইনটি পরিচালনা করছে। উন্নয়ন সংস্থাগুলাে হল – ব্র্যাক, গণসাক্ষরতা অভিযান, ঢাকা আহছানিয়া মিশন, এডুকো বাংলাদেশ, এফআইভিডিবি, ফ্রেন্ডশিপ, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অ্যান্ড ইনফ্লুশন, জাগরনী চক্র ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রুম টু রিড বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, সাইটসেভারস
বাংলাদেশ, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, ভিএসও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইপসা। তাদের ক্যাম্পেইনের মুল লক্ষ্য সরকারকে সহযােগিতা করার পাশাপাশি স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম শিশুদের জন্য নিরাপদ করতে নিবিড়ভাবে সরকারের সাথে কাজ করা। ক্যাম্পেইনের সাথে জড়িত ১৯টি সংস্থা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশে শিশু, অভিভাবকসহ
সমাজের সর্বস্তরের মানুষের কাছে যাতে সচেতনার বার্তা পৌঁছে দিতে পারে, সে উদ্দেশেই তারা কাজ করে যাচ্ছে। ক্যাম্পেইনটি তাই এমনভাবে সাজানাে হয়েছে যাতে এর বার্তা যে কোন মাধ্যমে, যে কোন উপায়ে সকল শিশু এবং তাদের পরিবারের কাছে পৌঁছাতে পারে। যােগাযােগের ভাষায় এই ক্যাম্পেইনটি ৩৬০ ডিগ্রী এডুটেইনমেন্ট বা আনন্দের সাথে শিক্ষা ক্যাম্পেইন’ হিসেবে পরিচালিত হচ্ছে । ক্যাম্পেইনটির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যােগাযােগের সকল মাধ্যম- গণমাধ্যম, সামাজিক যােগাযােগ মাধ্যম, লােকমাধ্যম ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ক্যাম্পেইনের বার্তাগুলাে শিশুদের ‘আচরণগত পরিবর্তন’ অর্থাৎ কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত হাত ধােয়া, মাস্ক পরা, নিরাপদ দূরত্বে থাকা ইত্যাদি অভ্যাস তৈরিতে সাহায্য করছে। দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে আমরা যে কার্যক্রমগুলাে করছি সেগুলাে হলাে-স্কুল এবং কর্ম এলাকায় পােস্টার, স্টিকার, লিফলেট বিতরণ স্থানীয় পর্যায়ে রেডিও অনুষ্ঠান, গননাটক, শিশু থিয়েটার, এলাকা ভিত্তিক মাইকিং রিকশা ও অটোরিকশা পেইন্টের মাধ্যমে বার্তা পৌঁছানাে মােবাইল ভয়েস এসএমএস-এর মাধ্যমে বার্তা পৌঁছানাে। গণমাধ্যম ও সামজিক যােগাযােগ মাধ্যমে প্রচারণা এমনকি গানে গানে শিশুদের সচেতন করতে আমাদের সাথে এই ক্যাম্পেইনে যােগ দিয়েছে সময়ের জনপ্রিয় ব্যান্ড দল জলের গান, যাদেরকে নিয়ে তৈরী করা হয়েছে একটি টিভিসি । সহজ কথায় সুরে সুরে সেই টিভিসি’র মাধ্যমে শিশু,
অভিভাবকসহ সকলের কাছে আমরা পৌঁছে দেব কোভিড-১৯ থেকে সুরক্ষিত থেকে নিরাপদে স্কুলে ফেরার বার্তা। শিশুদের
সচেতন করতে এই টিভিসি’টি অচিরেই টেলিভিশনে প্রচার শুরু হতে যাচ্ছে।
এছাড়াও ক্যাম্পেইনে আরও যুক্ত হয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা,
জনপ্রিয় অভিনেতা রিয়াজ, অভিনেত্রী দিপা খন্দকার এবং শিশু শিল্পী ঋতুরাজ। সামাজিক যােগাযােগ মাধ্যমে তারা প্রচার
করছেন ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের সচেতনামূলক বার্তা।
প্রিয় সাংবাদিক বন্ধুরা,
দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা ছাড়াও, ৫৬ জেলার ১০ হাজারের বেশি স্কুলে ক্যাম্পেইন পরিচালনাকারী সংস্থাগুলাে
নানারকম কার্যক্রম করছে। যার মধ্যে উল্লেখযােগ্য-
প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্কুলের শিক্ষকদের জন্য কোভিড- ১৯ নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ
স্কুলগুলােতে মাস্ক, হাত ধােয়ার/স্যানিটাইজেশন উপকরণ, থার্মাল ডিটেক্টর, শিক্ষা উপকরণ ইত্যাদি সরবরাহ
স্কুল পরিচ্ছন্ন রাখার উপায় ও ব্যবস্থা সম্পর্কে পরামর্শ প্রদান
হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযােগিতা
স্কুলকে নিরাপদ করার লক্ষ্যে সমাজের দায়িত্বশীল ব্যক্তি এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সাথে আলােচনা ও পরামর্শ
বাড়ি বাড়ি গিয়ে শিশুদেরকে পুনরায় স্কুলে পাঠানাের জন্য পরিবারের সাথে আলােচনা এবং উঠান বৈঠক করা হয়।
Leave a Reply