শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিষেধাজ্ঞা শেষে বরিশালের মোকামে প্রচুর ইলিশ

নিষেধাজ্ঞা শেষে বরিশালের মোকামে প্রচুর ইলিশ

বরিশাল প্রতিনিধি:

 

প্রধান প্রজনন মৌসুমে ‍২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের সরগরম হয়ে উঠেছে বরিশালের পাইকারি ইলিশ মোকাম পোর্ট বাজার। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই মোকামে প্রায় ২ হাজার মণ ইলিশ এসেছে। তবে বেশির ভাগ মাছের পেটে ডিম থাকায় প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞার সময়টা সঠিক হয়নি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আড়তদাররা বলছেন, প্রচুর পরিমাণে ইলিশ আমদানি হওয়ায় এলসি খুলে দিলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এদিকে, মৎস্য কর্মকর্তারা বলছেন, তাদের অভিযান সফল হয়েছে।

সকাল থেকেই মোকামে আসতে শুরু করেছে ইলিশের ট্রলার। বড় সাইজের ইলিশের সাথে ছোট সাইজের ইলিশ এসেছে প্রচুর। ক্রেতারা অভিযোগ করছেন, ২২ দিন নিষেধাজ্ঞার পরও ইলিশের দাম বেশি এবং মাছে ডিম থাকায় নিষেধাজ্ঞার সময়টা বৃদ্ধি করলে ডিমওয়ালা মাছগুলো ধরা পড়তো না।
ব্যবসায়ী মো. জহির সিকদার জানান, নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ আমদানি হয়েছে। কিন্তু ইলিশের পেটে ডিম থাকার কারণে মাছের দাম অনেক কম। ব্যবসায়ীরা অভিযোগ করেন, অভিযানটা সফল হয়নি। ইলিশ মাছ ডিম ছাড়ার সময় পায়নি। যার কারণে বাজারে যেসব ইলিশ আসছে, তার বেশির ভাগের পেটেই ডিম।

বরিশাল পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, এবছর প্রচুর পরিমাণে ইলিশ আসতে শুরু করেছে। আগামীতে এরকম ইলিশ মাছ ধরা পড়লে রফতানি করার জন্য সরকারের কাছে এলসি খুলে দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। মাছের সাইজ এবং যে মাছ আমরা পাচ্ছি তা দেখে মনে হচ্ছে আমরা সফল।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এবছর ৪ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের টার্গেট রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞায় তা সফল হবে বলে তাদের ধারণা। মঙ্গলবার বরিশালে বাজারে প্রায় ২ হাজার মণ ইলিশ এসেছে। এলসি সাইজের ইলিশ ৭০০ টাকা কেজি, ২৮ হাজার টাকা মণ, এক কেজি সাইজের ইলিশ ৮০০ টাকা কেজি, ৩২ হাজার টাকা মণ এবং ১২০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে ৯০০ থেকে ৯৫০ টাকা কেজি, ৩৬০০ টাকা মণ।

ব্যবসায়ীরা দাবি করেছেন, পরবর্তী সময়ে মা ইলিশের অবস্থান ও সময় বুঝে নিষেধাজ্ঞা দেওয়া হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তার সাথে কঠোরভাবে জাটকা সংরক্ষণের দাবি জানান তারা।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com