কুবি প্রতিনিধি :
কোভিড-১৯ সংক্রমণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ১২ মাসের হল ফি মওকুফ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে ২০২১-২২ অর্থবছরের পরিবহন ফি মওকুফ করা হয়েছে।
পূর্বে এই দুটি ফি মওকুফের বিষয়ে সিদ্ধান্ত হলে বাস্তবায়ন হয়নি। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
যারা এরইমধ্যে চূড়ান্ত পরীক্ষার ফর্ম ফিলাপে হল ও পরিবহন ফি প্রদান করেছেন তারা পরের ফর্ম ফিলাপে সমন্বয় করে নিতে পারবেন।
এ বিষয়ে অর্থ দফতরের পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বলেন, যারা এরইপূর্বে ফি প্রদান করেছে তারা পরবর্তী কোনোকিছুর সঙ্গে সমন্বয় করে নিবে। বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা দেয়া টাকা ফিরিয়ে দেয়া জটিল ব্যাপার তাই যারা জমা দিয়েছে তারা পরবর্তীতে সমন্বয় করে নিবে। শিক্ষা
উল্লেখ্য, গত জুনে শিক্ষার্থীদের দাবির মুখে পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু বিভাগগুলোতে পাঠানো হয়নি নোটিশ। ফলে সেসময় আর বাস্তবায়িত হয়নি। পরে ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply