শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

 

নিজস্ব প্রতিবেদকঃ
সকল ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) আয়োজিত ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান।

ডিএনসিসি মেয়র বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নির্ধারিত স্লোগান ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের কিশোররাই আগামীর ভবিষ্যৎ, আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তাই তাদেরকে সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, প্রত্যেক মাতা-পিতাকেই তার সন্তান কার সঙ্গে মিশে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যায় কিনা, পড়াশোনা ঠিকমতো করে কিনা, যথাসময়ে বাসায় ফিরে কিনা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত যাবতীয় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে কিনা, কোনো ধরনের মাদক গ্রহণ করে কিনা এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করে কিনা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ধ্বংসের তলানিতে পৌঁছানোর আগেই কিশোর অপরাধী ও গ্যাং অপসংস্কৃতি নির্মূলে পর্যাপ্ত সংশোধন ব্যবস্থা, কাউন্সেলিং, পরিবার ও সমাজের যথোপযুক্ত মনোযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরদেরকে দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে।
র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের সভাপতিত্বে সেমিনারে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com