শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন বোতলে পুরনো মদ ছাড়া কিছুই নয় নুরের দলের আত্মপ্রকাশ,

নতুন বোতলে পুরনো মদ ছাড়া কিছুই নয় নুরের দলের আত্মপ্রকাশ,

নিজস্ব প্রতিবেদক :
ধর্ষণকাণ্ডসহ নানা ইস্যুতে সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে রাাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার পল্টনের প্রিতম জামান টাওয়ারে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন এ দলের নাম ঘোষণা করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক দিন ধরেই নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা বললেও তারেক রহমানের ইশারায় স্থগিত রেখেছিলেন নুর। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে এক রুদ্ধদ্বার ভার্চুয়াল বৈঠক শেষে তারেক পরামর্শ দেন, যেদিন নয়াপল্টনে মিছিল হবে, সেদিনই যেন পল্টনে নতুন রাজনৈতিক দল ঘোষণা করে নুর। তা হলে অনেক লোক সমবেত হবে। আর আমাদেরও বিশৃঙ্খলা সৃষ্টিতে সুবিধা হবে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরিকল্পনার অংশ হিসেবেই নতুন দল ঘোষণার আগে নুরের নেতাকর্মীরা বিএনপির সঙ্গে একজোট হয়ে নয়পল্টনে হাঙ্গামায় জড়ায়। পরে ড. রেজা কিবরিয়াকে নিয়ে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন।

নতুন দলের আত্মপ্রকাশের সময় ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বর্তমান এবং সাবেক নেতাদের অনেকেই রয়েছেন।

এ বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নুরের নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ ‘নতুন বোতলে পুরনো মদ’ কিংবা বিএনপির লেটেস্ট ভার্সন ছাড়া আর কিছু নয়। সময়ের ঘটনাক্রমে এটা এখন সম্পূর্ণ পরিষ্কার। স্বাধীনতাবিরোধী অপশক্তিরা খুব করে চাইছে ক্ষমতার মসনদে বসে দেশকে পুনরায় দুর্নীতিতে হ্যাট্রিক বানাতে, আর নিজেদের খায়েশ পূরণ করতে।

তারা আরো বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেদিন মিছিল ও সমাবেশের আয়োজন করল বিএনপি, আর সেদিনই কেন নিজের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিন বেছে নিলেন নুর? তাই তাদের উদ্দেশ্য জাতির কাছে একেবারেই স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়ে গেছে।

এদিকে বিশিষ্টজনরা বলছেন, সব রসুনের কোয়ার যোগসূত্র ওই এক জায়গাতেই। হাজার মাইল দূরে লন্ডন থেকে দণ্ডপ্রাপ্ত পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা-যেভাবে বলেন, আর সেভাবেই কাজ করেন তার বিশ্বস্ত অনুসারীরা। বুঝা-ই যায়, সব চক্রান্তের নেপথ্যের প্রধান মাস্টারমাইন্ড যে তিনিই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com