ঢাবি প্রতিনিধি :
দেড় বছর পর ১০ নভেম্বর থেকে খুলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল। ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হল বন্ধ থাকবে।
রোববার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের করোনার টিকার অন্তত এক ডোজ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব আবাসিক হল (শহীদ স্মৃতি হল ব্যতীত) আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে। আবাসিক হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সব আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে বুয়েট কর্তৃপক্ষ।
Leave a Reply