শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধামরাইয়ে হামলা-সংঘর্ষে আহত ৬০

ধামরাইয়ে হামলা-সংঘর্ষে আহত ৬০

ঢাকা প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ফের কয়েকটি ইউনিয়নে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে কয়েকটি নির্বাচনী ক্যাম্প। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন। গুরুতর অবস্থায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার আওলাদ হোসেন ও নৌকার প্রার্থী আজাহার আলী কর্মী সমর্থকদের গতকাল মঙ্গলবার রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন প্রায় ৩৫ জন। এসময় ভাংচুর করা হয় তার জলসীন, পাচাইল, রঘুনাথপুর ও নবগ্রামের নির্বাচনী ক্যাম্প।

এছাড়াও আমতা ইউনিয়নে নৌকার প্রার্থী আরিফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক লাভুর মধ্যে রাত ১১টার দিকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। অনেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। নির্বাচনী এসব সহিংসতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে ধামরাই থানার কর্মকর্তা ইনচার্জ ওসি আতিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, কিছু বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী পরিবেশ এখনও শান্ত রয়েছে। উপজেলা জুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চলছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com