শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহীতে টিকা পেতে যাচ্ছে ৩২ হাজার শিক্ষার্থী

রাজশাহীতে টিকা পেতে যাচ্ছে ৩২ হাজার শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে প্রথম দফায় ৩২ হাজার স্কুল শিক্ষার্থী করোনার টিকা পেতে যাচ্ছে। প্রথমেই মহানগরীর স্কুলগুলোতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাবে। এর মধ্যে মাদরাসা পর্যায়ের শিক্ষার্থী আছে ৬ হাজার। ষষ্ঠ থেকে দশম শ্রেণির এই শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা।

তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়া হবে। মহানগরীর সাতটি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

তবে ঠিক কবে থেকে রাজশাহীর স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যদিও এরই মধ্যে রাজশাহীর বেশিরভাগে স্কুলেই শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা নেওয়া হয়েছে। এছাড়া স্কুল থেকে টিকা প্রত্যাশী শিক্ষার্থীদের তালিকাও জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, এই তালিকায় মহানগর এলাকার ৭০টি স্কুলের ২৬ হাজার শিক্ষার্থী আছে। মাদরাসা পর্যায়ে আছে আরও ৬ হাজার শিক্ষার্থী। টিকা নেওয়ার আগে প্রতি শিক্ষার্থীকে নিবন্ধিত হতে হবে। জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। আর জন্মসনদ অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে। এ ব্যাপরে শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহীতে স্কুল পর্যায়ে শিগগিরই বড় পরিসরে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্কুল শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাবে। টিকা কার্যক্রম শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে আনুসাঙ্গিক কাজগুলো এগিয়ে রাখা হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com