শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইসলামী বিশ্ববিদ্যালয় পাখির কলতানে মুখরিত ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় পাখির কলতানে মুখরিত ক্যাম্পাস

ইবি প্রতিনিধি:

 

অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। অন্য বছরের তুলনায় এবার দেখা মিলছে অধিকসংখ্যক অতিথি পাখির। পাখির মধুর কলতান আর ডানা ঝাপটানোর শব্দ মুগ্ধ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ঘুরতে আসা দর্শনার্থীদের।

জানা গেছে, সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সাইবেরিয়ায় হাড় কাঁপানো শীত নামে। এ শীত সহ্য করতে না পেরে উষ্ণতা ও খাবারের সন্ধানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে আশ্রয় নেয় তারা। শীতে আসা এসব পরিযায়ী পাখি গ্রীষ্মের শুরুতে আবার ফিরে যায় আপন ঠিকানায়। এসব পাখির পছন্দের জায়গায় পরিণত হয়েছে ইবির সবুজ ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের লেক ও প্রকৌশল ভবনের পেছনের পুকুরে দেখা মিলছে অতিথি পাখির। এর বেশির ভাগই হাঁস-জাতীয়। সরালি হাঁস, ল্যাঞ্জা হাঁস, খুনতে হাঁস, বালিহাঁস, মানিকজোড়সহ কয়েক ধরনের পাখি রয়েছে। এসব পাখির ঝাঁক বেঁধে ওড়াউড়ি, দলবেঁধে পানিতে ভেসে বেড়ানো, লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা আর খুনসুটি এবং কিচিরমিচিরে ক্যাম্পাসে বিরাজ করছে মধুময় আবহ।
শিক্ষার্থীরাও মিতালি গড়ে তুলছেন এসব অতিথির সঙ্গে। তাদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে লেক ও পুকুরের ধারের গাছগুলোয় কলস ঝুলিয়ে দিয়েছে ‘অভয়ারণ্য’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন। তাদের জন্য বিভিন্নভাবে খাবারও সরবরাহ করছেন এসব পাখিপ্রেমী।
লেকে ঘুরতে আসা বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল আলিম বলেন, ‘বিকালে লেক ও পুকুরের দিকে গেলে পাখিদের কিচিরমিচিরে মন ভালো হয়ে যায়। এসব পাখির নিরাপদ বাসস্থান নিশ্চিত করা আমাদের কর্তব্য।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com