শুক্রবার (১২ নভেম্বর) ইউআইইউ খেলার মাঠে নবীন বরণ হয়েছে।
স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, বৈশ্বিক মহামারি পরবর্তী শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হতে হবে। ক্যাম্পাসে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উপাচার্য বলেন, তোমরা যারা বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছো, মনে রেখো, দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে নানামুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই। অভিভাবকরাও তাদের সন্তানের দিকে বিশেষ নজর দেবেন, যাতে তারা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল মো. ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলী তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, সাবেক উপাচার্য এবং আইএআর এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম. রিজওয়ান খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টুডেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. মঞ্জুরুল হক খান।
Leave a Reply