শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জানা গেল স্বপ্নের ফেরিওয়ালা সেই বাবা-ছেলের পরিচয়

জানা গেল স্বপ্নের ফেরিওয়ালা সেই বাবা-ছেলের পরিচয়

নিজস্ব প্রতিবেদক:

বাবার হাত। এ হাত ভরসার, নিরাপত্তার। সন্তান মাধ্যমিক পরীক্ষা দিতে বেরোচ্ছে ঘর থেকে। সতর্ক পায়ে হয়তো পেরিয়েও যাবে ঝুঁকিপূর্ণ রাজপথ। বাবা আরো নিশ্চিন্ত হতে চান। নিজের দুই পা নেই তো কী, ছেলের হাত আঁকড়ে ধরে রাবার মোড়ানো হাঁটুতে ভর করেই নেমে পড়েন রাস্তায়।

সকালের ব্যস্ত ঢাকা। বেপরোয়া! ছুটে আসছে নূরে মক্কা বাস। ওদিকে পরীক্ষা শুরু হওয়ার একটু আগেই হলে পৌঁছতে হবে। বাঁ হাতের মুঠোয় সন্তানের হাত ধরে ডান হাতের ইশারায় বাস থামান বাবা। এরপর ধীরে ধীরে, রাবার মোড়ানো হাঁটুতে ভর করে সন্তানকে নিয়ে এগিয়ে যান ঝুঁকি থেকে নিরাপত্তার দিকে; স্বপ্ন থেকে সম্ভাবনার অভিমুখে।

গতকাল রবিবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার্থী সন্তানকে হাতে ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন শারীরিকভাবে অসহায় একজন বাবা—এমন কয়েকটি ছবি তুলে একজন ফেসবুকে দিলে ওয়াল থেকে ওয়ালে ছড়িয়ে ক্রমে তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, এই পরীক্ষার্থীর নাম সালেহ আহমেদ ফাহাদ। পড়ে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ফাহাদ। পরীক্ষা চলছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ কেন্দ্রে।

ভাইরাল হওয়া ছবিতে ফাহাদের সঙ্গে তার বাবাই ছিলেন—কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা। তিনি বলেন, ‘বাবা অনেক কষ্ট করে ফাহাদকে পড়াচ্ছেন। আমরা প্রতিষ্ঠান থেকেও সহায়তা দিয়েছি। তার কাছ থেকে কোনো বেতন বা ফি নেওয়া হতো না।’

ফাহাদের স্কুলের শ্রেণিশিক্ষকদের একজন মো. কবির আহমেদ জানান, পরিবারটি অসহায়। মাধ্যমিকের ফরম পূরণ ফি ছিল চার হাজার টাকা। ফাহাদের বাবা দুই হাজার টাকা জোগাড় করতে সক্ষম হন। তখন মো. কবির আহমেদ নিজে থেকে আরো এক হাজার টাকা দিয়ে ফরম পূরণের ব্যবস্থা করেন। তিনি আরো জানান, ফাহাদের বড় বোন বনানী বিদ্যানিকেতন থেকেই মাধ্যমিক পাস করে গেছে। বাবা ওমর ফারুক পিকআপ ভ্যান ভাড়া দিয়ে সংসার চালাতেন। করোনার দুর্যোগকাল গাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। বোন ফারজানা বিশেষ ছাড়ে রাজধানীর ক্যামব্রিয়ান কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছে। হাতের তৈরি পোশাক বিক্রি করে ফারজানা অসহায় বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

দেখা গেছে, ছবিগুলো ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বাড্ডার সামনে থেকে তোলা। অসংখ্য শেয়ারকারীর একজন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ওয়ালে আসা একজনের কমেন্ট সূত্রে জানা যায়, এই বাবার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com