শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ডাকসুর জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চাকে শক্তিশালী করা প্রয়োজন’

‘ডাকসুর জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চাকে শক্তিশালী করা প্রয়োজন’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের জন্য সকল মহলের সহযোগিতা এবং জাতীয়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতিকে শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার সকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। সংবাদ সম্মেলনে শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন উপাচার্য।

ডাকসু প্রসঙ্গে তিনি বলেন, শতবর্ষের আয়োজনে ডাকসুর বিষয়টিও অপ্রাসঙ্গিক নয়। দক্ষ ও গতিশীল নেতৃত্ব তৈরির জন্য এটি গুরুত্বপূর্ণ। তিন দশক পর যখন ডাকসু নির্বাচন হলো তখন কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় ৩৫০জন তরুণ বুদ্ধিদীপ্ত নেতৃত্ব বেরিয়ে এসেছিলো। তাদের বিভিন্ন কাজে তা প্রকাশও পেয়েছিলো। সেটি খুবই প্রত্যাশিত একটি বিষয়।
তিনি বলেন, এটি (ডাকসু নির্বাচন) আয়োজনের জন্য সকল মহলের সহযোগিতা থাকা যেমন প্রত্যাশিত, তেমনিভাবে জাতীয়ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি সংস্কৃতি, সেটিও আরও শক্তিশালী করা খুব প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধ সংস্কৃতির চর্চা-এটি যেহেতু অনেক সময় বড় আকারে ধাক্কা খায়। ফলে সবকিছু বিবেচনায় নিয়েই এ ধরনের বড় আকারের কর্মপ্রয়াস গ্রহণ করতে হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. একেএম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী ও রেজিস্টার প্রবীর কুমার সরকার প্রমুখ।

উল্লেখ্য, প্রায় তিন দশক পর ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছিলো ডাকসু নির্বাচন। নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা- সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর অন্যতম দাবি। তবে সর্বশেষ ডাকসুর এক বছরের মেয়াদ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com