শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের প্রথমবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল প্রকাশ করেন।

‘গ’ ইউনিটের প্রথমবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় পাস করেছেন পাঁচ হাজার ৭৯ জন শিক্ষার্থী। পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। আর ফেলের হার ৭৮ দশমিক ২৫ শতাংশ।

গত ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে এক হাজার ২৫০ আসনের বিপরীতে লড়েন ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২ জন।

এর আগে গত ২ নভেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে ঢাবি কর্তৃপক্ষ। এতে ১৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন। আর ফেলের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ।

এছাড়া গত ৩ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। আর বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com