শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কমছে সবজির দাম, বেড়েছে আলুর, অপরিবর্তিত মুরগি

কমছে সবজির দাম, বেড়েছে আলুর, অপরিবর্তিত মুরগি

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

কমতে শুরু করেছে সবজির দাম। অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। এক সপ্তাহ আগে দেড় শ টাকার ওপরে বিক্রি হওয়া প্রতি কেজি শিম এখন ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমেছে লাউ, ফুলকপি ও বাঁধাকপিরও। তবে দাম বেড়েছে আলুর। ২৫ টাকা থেকে বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও গাজর। অবশ্য সপ্তাহের ব্যবধানে গাজরের দাম কিছুটা কমেছে। কারওয়ান বাজার, রামপুরা বাজার, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রামপুরা কাঁচা বাজারের দোকানদার শফিকুল ইসলাম বলেন, বাজারে আগাম আসায় কিছুদিন আগে শিমের কেজি ১৫০ টাকা বিক্রি হয়েছে। এখন দিন যত যাচ্ছে বাজারে শিমের সরবরাহ বাড়ছে। এ কারণে দামও কমেছে। শিমের দাম সামনে আরও কমতে পারে।

শিমের পাশাপাশি গত এক সপ্তাহে গাজরের দামও কিছুটা কমেছে। মানভেদে গাজরের কেজি বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা। সবজি ব্যবসায়ী নুর আলম বলেন, কিছুদিন আগে বাজারে যে গাজর পাওয়া যেত তার সবই আমদানি করা। এখন দেশি গাজর বাজারে আসা শুরু হয়েছে। এ কারণে দামও কমছে। কদিন আগে যে গাজর ১৬০ টাকা কেজি বিক্রি হয়েছে তা এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সামনে গাজরের দাম কমে ২০-৩০ টাকার মধ্যে চলে আসবে। বিভিন্ন বাজারে দাম কমেছে ফুলকপি ও বাঁধাকপিরও। বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। গত সপ্তাহের মতো পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা। আর কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। পটোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্য সবজির মধ্যে ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। করলা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ৩০-৩৫ টাকা, লালশাকের আঁটি ১০-১৫ টাকা, মুলাশাকের আঁটি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মুরগির দামও। ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫৫-১৬০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩২০ টাকা। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। মুরগির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ডিম ও পিঁয়াজের দাম। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পিঁয়াজের কেজি গত সপ্তাহের মতো ৫০-৬০ টাকা বিক্রি হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com