নিজস্ব প্রতিবেদক :
লাশ-ফাইল ফটো
রাজধানীর বনশ্রীর একটি বাসায় গলায় ফাঁস লাগানো অহনা রহমান নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে বনশ্রী জি ব্লক, রোড-৭, ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
অহনার বড় বোন জোহানা রহমান জানান, তাদের বাবা মৃত বোরহান উদ্দিন। বনশ্রীর ৮তলা ওই বাসার ৬ষ্ঠ তলায় নিজেদের ফ্ল্যাটে মাসহ দুই বোন থাকেন। আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ে অহনা।
তিনি আরো জানান, এক ছেলের সঙ্গে অহনার প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কে বনিবনা না হওয়ায় সে মাঝেমধ্যেই ঘুমের ওষুধ সেবন করত। আজ রাতে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply