শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেরে বাংলা শেকৃবিতে প্রক্সি দেওয়া সেই যুবক বুয়েট শিক্ষার্থী

শেরে বাংলা শেকৃবিতে প্রক্সি দেওয়া সেই যুবক বুয়েট শিক্ষার্থী

শেকৃবি প্রতিনিধি

গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় গেল শনিবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে অন্যের হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে আটক হয় এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মিথ্যা পরিচয় দিলেও পুলিশি জেরায় বেরিয়ে এসেছে মূল পরিচয়। আটককৃত সেই যুবকের নাম আরমান সাইদ। সে বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত শনিবার (২৬ নভেম্বর) শেকৃবির শেখ কামাল অনুষদ ভবনের ৯০১ নম্বর কক্ষে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় দায়িত্বরত শিক্ষক দ্বারা ছবির সাথে চেহারা শনাক্ত না হওয়ায় আটক হন সেই শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে সে তার নাম শাহরিয়ার আলম, বাবার নাম মতিন মিয়া এবং নিজেকে রংপুর কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে পরিচয় দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করেন। পুলিশি জেরায় তার আসল পরিচয় পাওয়া যায়। সে পুলিশের কাছে আরমান সাইদ ও বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র হিসেবে পরিচয় দেয়। সে বুয়েটের নজরুল ইসলাম হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার খোর্দ্দ নারায়নপুর গ্রামে। তার পিতার নাম ফারুক হোসেন এবং মাতার নাম আরজু আরা। পরীক্ষায় অংশ না নেওয়া মূল পরীক্ষার্থীর নাম তানভীর হাসান। তার বাড়ি রংপুর সদর উপজেলায়। পিতার নাম মাহাবুর আলম ও মাতার নাম লিপি আক্তার। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র ছিল।
প্রসঙ্গত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান জাবের আলী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় শনিবার ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন। মামলা নম্বর ৬২।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com