নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন আয়োজন করে জাতীয় কমিশন গঠন ও বাস্তবায়ন দাবি কমিটি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় । মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবি কমিটির যুগ্ম আহবায়ক আজিজুল হক রাজু, উপস্থিত ছিলেন জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নুরনবী চৌধুরী, উপস্থিত ছিলেন জাতীয় কমিশন গঠন ও বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল মজিদ, উপস্থিত ছিলেন সদস্য আব্দুস সাত্তার, উপস্থিত ছিলেন সদস্য হাজী নুরু, উপস্থিত ছিলেন সদস্য রবিন।আর পুরো মানববন্ধন পরিচালনা করেন জাতীয় কমিশন গঠন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক এম ডি এন মাইকেল। মানববন্ধনে বক্তারা বলেন আমরা এই ব্যানারে আরো অনেকবার মানববন্ধন করেছি জাতীয় প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে। আজ আবারো মানববন্ধন করতে দাঁড়িয়েছি যাতে বঙ্গবন্ধুর হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়ন করা হয়।
Leave a Reply