শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেরোবির অর্থনীতি বিভাগে অচলাবস্থা: শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান

বেরোবির অর্থনীতি বিভাগে অচলাবস্থা: শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ওই বিভাগের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীরা।

দুই মাসের অধিক সময় ধরে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা না নেয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগে দীর্ঘ সেশনজট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিভাগীয় প্রধানের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে বিভাগীয় প্রধান বলছে যারা অনিয়ম দুর্নীতি করেছে এবং একাডেমিক মিটিং এ আসেননি তারাই আজ আন্দোলন করছে।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ওই বিভাগের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে ২৮ নভেম্বর একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সেশনজটমুক্ত ও আইকিউ এসি রেটিং এ প্রথম স্থান প্রাপ্ত ছিল। জনি পারভীন বিভাগীয় প্রধান হওয়ার পর তার লাগাতার অনুপস্থিতি, একাডেমিক মিটিং না ডাকা, করোনাকালে অনলাইন ক্লাস-পরীক্ষা না নেয়ায় দীর্ঘ সেশনজট সৃষ্টি হয়েছে। এ ছাড়াও তিনি বিভাগের একাডেমিক সভায় অন্য শিক্ষককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং কারও পরামর্শ না নিয়ে নিজের মত সবারর উপর চাপিয়ে দেন।

তারা আরো জানায়, তিনি (বিভাগীয় প্রধান) যখন বিভাগে অনুপস্থিত থাকেন তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে দায়িত্ব দেন না। এ কারণে দীর্ঘ সেশনজটে ভুগতে হচ্ছে। এতে করে চাকরির বয়স শেষ হচ্ছে। এমতবস্থায় বিভাগীয় প্রধানের অপসারণ চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

কয়েকদিন আগে বিভাগের ৮ শিক্ষকের মধ্যে ৬ শিক্ষক বিভাগীয় প্রধানের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে বিশ্বদ্যিালয় প্রশাসন বরাবর অভিযোগপত্র দেন।

শিক্ষকদের অভিযোগপত্র থেকে জানা যায়, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সব সময় অমানবিক আচরণ করেন যা বিভাগের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে। বিভাগের শিক্ষক খন্দকার জাহাঙ্গীর আলম, শাফিউল ইসলাম, কাজী নেওয়াজ মোস্তফার আপগ্রেডেশনের আবেদন পত্র দীর্ঘদিন ধরে তার কাছে আটকে রেখেছেন। তার এমন কর্মকাণ্ডে শিক্ষকদের ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে।

অভিযোগ পত্রে আরো বলা হয় জনি পারভীন অর্থনীতি বিভাগ পরিচালনার দায়িত্ব নিয়ে ক্ষমতার অপব্যবহার ও বিভাগের অন্যান্যদের হয়রানি করছেন।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনি পারভীন বলেন, যারা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, শিক্ষার্থীদের রেজাল্ট না দিয়ে আটকিয়ে রেখেছে, তিনটি এ্যাকাডেমিক মিটিং এ আসেনি, তারাই আজ আন্দোলন করছে। আমি বিষয়টি ভিসি স্যারকে জানিয়েছি। তাদের এ অন্যায় মেনে নেয়া যায় না। পুরো বিষয়টি আমি প্রেস কানফারেন্স করে জানাবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com