শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ স্মরণসভা মঙ্গলবার

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ স্মরণসভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক ;

সম্পাদক পরিষদ ও নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াবের আয়োজনে সদ্যপ্রয়াত সাংবাদিক, দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

সেদিন বেলা ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই স্মরণসভায় সভাপতিত্ব করবেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

১৯৬৮ সালে পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন রিয়াজ উদ্দিন আহমেদ। ইংরেজি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই খ্যাতিমান সাংবাদিক প্রায় ৫০ বছরের সাংবাদিকতা জীবনে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, দি নিউজ টুডে সম্পাদক ও প্রকাশক, ডেইলি টেলিগ্রাফ সম্পাদক, ডেইলি স্টারের উপ-সম্পাদক ছিলেন। রিয়াজ উদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তথ্য উপদেষ্টা ছিলেন কিছু দিন। ছাত্রজীবনে তিনি প্রথমে ছাত্রলীগ ও পরে বাংলা ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন।

তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বিএফইউজের সভাপতি, মহাসচিব, সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের ফেডারেশন সমন্বয়ে গড়া দক্ষিণ এশিয়া সাংবাদিক সমন্বয় পরিষদের চেয়ারম্যান এবং সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

 

রোববার জাতীয় প্রেস ক্লাব চত্বরে রিয়াজ উদ্দিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী চীন মৈত্রী কেন্দ্রের সামনে শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর দ্বিতীয় এবং রাজধানীর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানীতে মায়ের কবরে রোববার বিকেলে তাকে সমাহিত করা হয়।

জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি জ্যেষ্ঠ সাংবাদিকরাও অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com