শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকায় অনুমোদনহীন বাস চলতে পারবে না: মেয়র তাপস

ঢাকায় অনুমোদনহীন বাস চলতে পারবে না: মেয়র তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহরে আর কোন অনুমোদনহীন বাস চলতে পারবে না।

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঘাটারচর-কাঁচপুর পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন পাইলটিং প্রকল্প ‘ঢাকা নগর পরিবহন’ বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, অনুমোদনহীন বাস আর ঢাকা শহরে চলতে পারবে না। যে বাসকে যে রুটে পারমিট দেওয়া হয়েছে, সেই রোডেই পরিচালিত করতে হবে। পর্যায়ক্রমে ঢাকা নগর পরিবহনের আওতায় চলে আসতে হবে।

মেয়র তাপস বলেন, শুধুমাত্র মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নগর পরিবহনের সূচনা হতে যাচ্ছে।

তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আমি ঢাকাবাসী কে আহ্বান করব; আপনারা সুশৃঙ্খল-সুনির্দিষ্ট যাত্রী ছাউনিতে অবস্থান নেবেন। রাস্তার ওপরে আশপাশে কোথাও দাঁড়াবেন না।

তিনি বলেন, আমরা আজকে পঞ্চাশটি বাস দিয়ে শুরু করছি আগামীতে আমরা ১০০টি চালু করব। এরপর যদি আরো বাস প্রয়োজন হয়, আমরা তাও দেবো। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালের মধ্যে আমরা পুরোপুরিভাবেই এই সেবা চালু করতে পারব।

অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুর ইসলাম বলেন, একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। ঢাকা শহরে বাসের যে প্রতিযোগিতা তার কারণে সড়কের শৃঙ্খলা বিনষ্ট হয়। যানজটের সৃষ্টি হয়। একটি বাসের সঙ্গে একটা অন্য একটি বাসের প্রতিযোগিতার কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই বাস সার্ভিসের কোন বিকল্প নেই।

উল্লেখ্য, বিআরটিসির ৩০টি ও ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে এই প্রকল্প শুরু হলো। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২.১৫ টাকা। যাত্রাপথ ২৮ কিলোমিটার। ঘাটারচর-কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটে বাসের টিকিট কাউন্টার থাকবে ২৫টি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com