শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একাদশে ভর্তি: লিখিত পরীক্ষা নেবে সেন্ট গ্রেগরি

একাদশে ভর্তি: লিখিত পরীক্ষা নেবে সেন্ট গ্রেগরি

নিজস্ব প্রতিবেদক:

একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা নেবে রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ।

রোববার (৯ জানুয়ারি) কলেজের অফিস সূত্রে জানা যায়, সরকারের অনুমতি স্বাপেক্ষে তারা লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কলেজের বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম জিপিএ-৪ দশমিক ৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৮০ এবং মানবিক বিভাগের ন্যূনতম জিপিএ ৩ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান বিভাগে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ ও মানবিক বিভাগে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

জানা গেছে, গতকাল (৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া ভর্তির আবেদন কার্যক্রম চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। ক্যাম্পাসে এসে ভর্তির আবেদনের ফরম সংগ্রহ করা যাবে। একইসময়ে আবেদন ফরম জমা নেওয়া যাবে। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৪ জানুয়ারি (শুক্রবার) সকালে প্রতিষ্ঠানটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল নয়টায় বিজ্ঞান বিভাগের ও বেলা এগারোটায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, ভূগোল, পৌরনীতি ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

১৩ জানুয়ারি আসন বণ্টন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com