শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন নারী কাউন্সিলরের রিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন নারী কাউন্সিলরের রিট

নিজস্ব প্রতিবেদক :

সাধারণ কাউন্সিলররা মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ দিতে পারলেও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা তা পারবেন না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এমন দাপ্তরিক আদেশ ও এ সংক্রান্ত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ১১, ১৮ ও ২৫ আসনের তিন নারী কাউন্সিলর। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন আইনজীবী মো.ইউনুছ আলী আকন্দ। তিন রিট আবেদনকারী হলেন, খালেদা আলম (আসন -১৮) সাহেদা বেগম (আসন -২৫) ও নাসরিন রশিদ পুতুল (আসন -১১)।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ কালের কণ্ঠকে বলেন, “আগামী রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিটিটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।” গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকবরামুজ্জামান দাপ্তরিক এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার‌্যাবলী ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুযায়ী মৃত ব্যক্তির উত্তরাধিকার,জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সাধারণ কাউন্সিলরদের। সংরক্ষিত আসনের কউন্সিলরদের এ ধরনের সনদ দেওয়ার সুযোগ নেই।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বিধিমালায় সাধারণ আসনের কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের কাজের মধ্যে বৈষম্য করা হয়েছে। সিটি করপোরেশনের এই বিধানটি ২০০৪ সালের ১৬ আগস্ট হাইকোর্টের আদেশের পরিপন্থী। ওই আদেশে কাউন্সিলরদের কাজে বৈষম্য করা যাবে না বলে আদেশ দিয়েছিলেন আদালত।”

রিট আবেদনে সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার‌্যাবলী ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ এর ৩(৩)বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ করপোরেশনের দাপ্তরিক আদেশটি কেন সংবিধানের ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। আইন সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবকে বিবাদী করা হয়েছে রিটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com