শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা ফেল করা ছয় শিক্ষার্থী পেল জিপিএ-৫

কুমিল্লা ফেল করা ছয় শিক্ষার্থী পেল জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি
ফাইল ছবি

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৮২ জনের ফল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ফেল করা ছয় শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫।
শুক্রবার প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন করা হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস, যাদের মধ্যে ছয়জন পেয়েছেন জিপিএ-৫ ও ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।

এদিকে, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন।

এছাড়া রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৫ জন শিক্ষার্থী। শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। আগে ফেল করলেও খাতা পুনঃনিরীক্ষণে বোর্ডের তিনজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডের ৯ হাজার ৪৪৩টি বিষয় ভিত্তিক খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়ে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com