শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুক্তিযুদ্ধের চেতনাই পারে শোষণহীন সমাজ গড়তে

মুক্তিযুদ্ধের চেতনাই পারে শোষণহীন সমাজ গড়তে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব। এজন্য ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি এ ধরণের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে বৈষম্যমুক্ত একটি শোষণহীন সমাজ গড়ার কাজে দেশের যুব সমাজকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জরিনা শিকদার উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ আলম খান।

বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাহহার, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহম্মেদ, সাংবাদিক সাকিলা পারভীন এবং উন্নয়কর্মী করিমুন্নেছা আকন্দ, মাহমুদা আকন্দ ও সামসুন্নাহার শিমু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আবারো মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি সামনে এসেছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। তাদেরকে নারীর ক্ষমতায়নে বৈষম্যমুক্ত সমাজ গঠনের কাজে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের বিতর্ক প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই পারে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে’ শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং শ্রেষ্ঠ বক্তাদের মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কচিকণ্ঠ উচ্চ বিদ্যালয় এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com