যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে রামগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় মো. মহসীন (৩২) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।

জেলা জজ আদালতের সরকারী কৌসুলী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে আনিসুর রহমান আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২০১৯ সালের ৮ জুলাই অভিযুক্ত মহসিনের নামে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ সেপ্টেম্বরে পুলিশ অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় আদালতের বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামি মহসীনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।
রায়ের সময় আসামি মহসীন আদালতে অনুপস্থিত ছিলো। এর আগে এ মামলায় তিনি জামিনে বের হয়ে পলাতক ছিলেন।

নিহত আজাদ জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের জব্বর আলী মুন্সি বাড়ির মৃত মৌলভী রফিকুল ইসলামের পুত্র।
দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

আদালত ও মামলা সূত্র জানায়, আসামি মহসিনের সাথে নিহত আজাদের ভাগিনা মো. রিয়াদ হোসেন টিটুর পূর্ব থেকে বিরোধ ছিলো। ২০১৯ সালের ৮ জুলাই বিকেলে মহসিন একটি ধারালো দা নিয়ে টিটুর উপর আক্রমণ করে। খবর পেয়ে তার মামা আজাদ তাকে বাঁচাতে আসলে মহসিনের দা’র আঘাতে আজাদ গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর খুনি মহসিন পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম নামে স্থানীয় এক ব্যক্তি তাকে ধরতে গেলে তাকেও কুপিয়ে আহত করে মহসীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com