যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর রিকশাচালকদের নিবন্ধন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

রাজধানীর রিকশাচালকদের নিবন্ধন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক:
প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটির দ্বিতীয় পরিষদের দ্বাদশ বোর্ডসভায় তিনি এ ঘোষণা দেন।

বিকেলে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘দীর্ঘদিন পর আমরা রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় এনেছি। এখন আইন অনুযায়ী আমরা রিকশাচালকদের অনুমতি বা নিবন্ধনের প্রক্রিয়া আরম্ভ করব।
’মেয়র বলেন, দীর্ঘদিন পরে রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু করতে নতুন করে সফটওয়্যার করতে হয়েছে। তারপর নিবন্ধনসংক্রান্ত তথ্য-উপাত্ত সন্নিবেশ করতে হয়েছে। সে জন্য কিছুটা বিলম্ব হয়েছে। এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এর পরই আমরা প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনব। ’ অবৈধ রিকশার বিরুদ্ধে কাউন্সিলরদের সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ তাপস বলেন, ‘অবৈধ রিকশার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের মাত্র দুজন ম্যাজিস্ট্রেট। তাঁরা ঢাকা শহরের কোনদিকে যাবেন? তার পরও তাঁরা অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চলেছেন।

বোর্ডসভার শুরুতে মেয়র দক্ষিণ সিটির দ্বিতীয় পরিষদের এরই মধ্যে গঠিত পাঁচটি স্থায়ী কমিটির জন্য নগর ভবনে বরাদ্দকৃত পাঁচটি কক্ষের চাবি হস্তান্তর করেন।

বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com