যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা

রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বাদশ বোর্ড সভায় তিনি এ ঘোষণা দেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, দীর্ঘদিন পর আমরা রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় এনেছি। এখন আইন অনুযায়ী আমরা রিকশাচালকদের অনুমতি বা নিবন্ধনের প্রক্রিয়া আরম্ভ করব। কিন্তু দীর্ঘদিন পরে যেহেতু রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে সেজন্য আমাদেরকে নতুন করে সফটওয়্যার করতে হয়েছে। তারপর নিবন্ধন সংক্রান্ত তথ্য-উপাত্ত সন্নিবেশ করতে হয়েছে। সেজন্য কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু এখন এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এই কার্যক্রম শেষ করে আমরা প্রকৃত রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনব।

অবৈধ রিকশার বিরুদ্ধে কাউন্সিলরদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ রিকশার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের মাত্র দু’জন ম্যাজিস্ট্রেট। তারা ঢাকা শহরের কোনদিকে যাবে? তারপরও তারা বলিষ্ঠভাবে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চলেছে। কিন্তু আমাদের আরো অনেক বিষয় দেখতে হয়। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম থেকে শুরু করে অবৈধ উচ্ছেদও তাদের করতে হয়।

কাউন্সিলরদের চলমান খাল পরিষ্কার কার্যক্রম তদারকির নির্দেশনা দিয়ে শেখ তাপস বলেন, জানুয়ারি থেকে আমাদের খাল পরিষ্কার কার্যক্রম আবারও শুরু হয়েছে। যে যে এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম চলছে, আপনারা অবশ্যই এই কার্যক্রম তদারকি করবেন এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় করে সঠিকভাবে, সুষ্ঠুভাবে এবং পরিপূর্ণভাবে যেন খালগুলোর পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এছাড়া আমরা আগামী মাস থেকে নর্দমাগুলো পরিষ্কার কার্যক্রম শুরু করব। সে কার্যক্রমেও আপনারা গতবারের চেয়ে অধিক পরিমাণে তদারকি করবেন। কারণ জলাবদ্ধতা নিরসনে এ দু’টো কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যে লক্ষ্যমাত্রা- অতি ভারী বৃষ্টি হলে, বৃষ্টির পানি এক ঘণ্টার মধ্যে নিষ্কাশন করা। এ দু’টো কাজ আমরা সুষ্ঠুভাবে করতে পারলে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

এ সময় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কিউলেক্স মশা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখায় কাউন্সিলরদের ধন্যবাদ জানান।

বোর্ড সভায় কর্পোরেশনের কাউন্সিলররা ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com