যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিমানবন্দর সড়ক তীব্র যানজটে

রাজধানীর বিমানবন্দর সড়ক তীব্র যানজটে

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ায় সড়কটির মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রথম প্রহরে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বাসে থাকতে হচ্ছে। যে কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না কর্মমুখী মানুষজন। যানজটে আটকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ট্রাফিক গ্রুপে যানজটের পরিস্থিতি তারা পোস্ট করছেন। তাতে উঠে আসছে ভোগান্তির চিত্র।
বুধবার বিভিন্ন ট্রাফিক অ্যালার্ট গ্রুপ দেখে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ সড়কে প্রতিদিনই অফিস সময়ে যানজট হয়। তবে আজ সকালে বিমানবন্দরের সামনের সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর এ রুটে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এর প্রভাব এই সড়কটি ছাড়াও আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মোহাম্মদ আশফাক বলেন, সকালের দিকে বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর থেকেই এ রুটের যাত্রীরা যানজটে নাকাল হচ্ছেন। ওখানে কর্তব্যরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, বালুর ট্রাক সরিয়ে নেওয়া হলেও রাস্তায় এখনো অনেক চাপ রয়েছে। আর বিমানবন্দর সড়কে চাপ থাকলে সেটা বনানী হয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ছড়ায়। এর প্রভাব আশপাশের এলাকায় পড়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com