শিরোনাম :
জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ বসন্ত ফুল ফুটুক না ফুটুক

আজ বসন্ত ফুল ফুটুক না ফুটুক

সাংস্কৃতিক প্রতিবেদক

কৃষ্ণচুড়ার ডাল লালে লাল। শিমুল ফোটা পলাশ রাঙা দিনে কোকিলের কুহুতানে মুখরিত রূপসী বাংলার বিস্তীর্ণ উঠান। বৃক্ষরাজির পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পত্রপল্লবে শোভিত প্রকৃতির চাদর। দখিনা সমীরণের উত্তাপ কানে কানে বলে দেয় ফাগুন যে এসেছে ধরায়। ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’। আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ‘বসন্ত আজ আসলো ধরায়/ ফুল ফুটেছে বনে বনে/ শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে-গানে ও সুরে’। দ্রোহ, প্রেম, চেতনার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই তার কবিতায় তুলে ধরেছেন বসন্তের উচ্ছ্বাস। দখিনা সমীরণে ফাল্গুনী হাওয়া উদাস করে প্রেমিকের কোমল হৃদয়ে ভালোবাসার ঢেউ তুলবে ঋতুরাজ। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবসে ফাল্গুনী হাওয়ায় ভালোবাসার উত্তাপে প্রেমিক-প্রেমিকা একাকার সারা দেশ। বাসন্তী আবিরের সঙ্গে খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রায় শরীরী সুষমার শৈল্পিকতা ফুটে উঠবে তারুণ্যের ভাঁজে ভাঁজে। বাসন্তী রঙের তরুণীর সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও কম যাবেন না। আবহমান বাংলার বাসন্তীদের হৃদয়ে তরুণরাও ধরা দেবে একরাশ বসন্তের সাজে। শাড়ি আর পাঞ্জাবিতে তরুণ-তরুণীর বাঁধভাঙা উল্লাসে আজ নতুনভাবে সেজে উঠবে সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা, শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, বেইলি রোডের ফাস্টফুডের দোকান, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরে ছড়িয়ে যাবে ভালোবাসা ও বসন্তের মিছিল।

ফুল, কার্ড, চকোলেট বিনিময়ের পাশাপাশি কবিতা ও ছন্দমিশ্রিত খুদে বার্তায় ভরে যাবে মুঠোফোনের ম্যাসেজ বক্স।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com