যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইসি গঠনে প্রস্তাবিত নামে ইলিয়াস কাঞ্চন ও বিবি রাসেল

ইসি গঠনে প্রস্তাবিত নামে ইলিয়াস কাঞ্চন ও বিবি রাসেল

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। এ তালিকায় রয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের নামও।
এ তালিকায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাছানের নামও রয়েছে।
ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার রাতে মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম পাওয়া গেছে।

ইলিয়াস কাঞ্চন সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন।

অন্যদিকে, বিবি রাসেল বাংলাদেশের একজন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা এবং সাবেক আন্তর্জাতিক মডেল। ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা হিসেবে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতের কাপড় এবং ডিজাইনকে আধুনিক ফ্যাশনের আঙ্গিকে উপস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এ হিসাবে সার্চ কমিটির হাতে সময় আছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

কমিটি সিইসি পদের জন্য ২টি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে। এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com