নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও-শাহজাহানপুরে এক হাজার ভাসমান মানুষকে টিকা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার খিলগাঁও সরকারি প্রাইমারি স্কুল মাঠে টিকাদানের আয়োজন করেন স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।
ডলি জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক হাজার ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, টিকা দেওয়ার আগে গত কয়েক দিনে খিলগাঁও-শাহজাহানপুরের রেললাইন, কাঁচাবাজার ও বস্তি এলাকায় মাইকিং করা হয়।
আগে থেকে কাউকে রেজিস্ট্রেশন করতে হয়নি। লাইনে দাঁড়ানো ভাসমান মানুষদের তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের পর টিকা দেওয়া হয়।
kalerkantho
Leave a Reply