যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অদম্য শেখ হাসিনা’ বইয়ের প্রশংসায় শিক্ষামন্ত্রী

অদম্য শেখ হাসিনা’ বইয়ের প্রশংসায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট সাংবাদিক, ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন সম্পাদিত ‘অদম্য শেখ হাসিনা’ বইটির প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে সেখানে থাকা ‘অদম্য শেখ হাসিনা’ বইটি হাতে নিয়ে কিছুক্ষণ পড়ে দেখেন এবং এর প্রশংসা করেন। একই সঙ্গে বইটি কিনেও নেন মন্ত্রী।

২০২০ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ‘অদম্য শেখ হাসিনা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় সংগ্রামী জীবনের ওপর দেশের বরেণ্য লেখকদের লেখা প্রবন্ধ এই বইতে সংকলিত হয়েছে।
‘অদম্য শেখ হাসিনা’ বইতে উঠে এসেছে বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার সফলতার কাব্যগাথা। নির্বাসন থেকে তার দেশে ফেরার পর রাজনীতির মাঠে নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা, এক-এগারোর সেই দুঃসহ দিন আর তাকে বারবার হত্যাচেষ্টার নানা ঘটনাও উঠে এসেছে বিদগ্ধজনের লেখায়।

বইটির ভূমিকায় সম্পাদক আরিফুর রহমান দোলন লিখেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা বদলে দিয়েছেন মানুষের ভাগ্য। বদলে দিয়েছেন বাংলাদেশকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তি আর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শেখ হাসিনা ছিলেন অবিচল। নির্যাতন সয়েছেন, ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন কাছ থেকে, কিন্তু পিছপা হননি।’

এই বইতে আরিফুর রহমান দোলনের দু’টি লেখা স্থান পেয়েছে। একটি প্রচ্ছদ শিরোনামের ‘অদম্য শেখ হাসিনা’, অন্যটি ‘বিকল্পহীন শেখ হাসিনা’।

বঙ্গবন্ধু-কন্যার ওপর যাদের লেখা নিয়ে বইটি সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছেন- রাষ্ট্রপতি আবদুল হামিদ, অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল গাফ্ফার চৌধুরী, তোফায়েল আহমেদ, সৈয়দ শামসুল হক, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আবেদ খান, বেবী মওদুদ, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ড. এ কে আব্দুল মোমেন, সেলিনা হোসেন, মোস্তাফা জব্বার, মুনতাসীর মামুন, ড. আতিউর রহমান, স্বদেশ রায়, আনিসুল হক, ইকবাল সোবহান চৌধুরী, জাফর ওয়াজেদ, আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আবদুল মান্নানসহ ৫০ বিশিষ্টজন।

বইটি উৎসর্গ করা হয়েছে একুশে আগস্টসহ সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দেয়া শহীদদের প্রতি। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ৬০০ টাকা। বইটি ইতিমধ্যে পাঠকসমাজে সমাদৃত হচ্ছে।

অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৬৩২ নম্বর ঢাকা টাইমস স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে বইটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com