শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেট্রো রেলের নির্গমন পথ ফুটপাতের মধ্যে হতে পারে না : উত্তরের মেয়র

মেট্রো রেলের নির্গমন পথ ফুটপাতের মধ্যে হতে পারে না : উত্তরের মেয়র

নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ফুটপাতে মেট্রো রেল স্টেশনের ল্যান্ডিং (নির্গমনপথ) থাকলে মানুষের সমস্যা হবে, ফুটপাত সংকুচিত হয়ে যাবে। তাই কোনো ল্যান্ডিং ফুটপাতে দেওয়া যাবে না। আজ রবিবার সকালে মিরপুর-১০ নম্বরে এমআরটি-৬ স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই স্টেশনে আগের যেমন পরিকল্পনা ছিল এটি কিভাবে ইন্টিগ্রেট করা যায়, সে জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি।  আমাদের এখানে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এখানে থাকবে সিঁড়ি, লিফট, এসকেলেটর। ’
এ সময় তিনি আঞ্চলিক অফিসসংলগ্ন জায়গাকে আধুনিক প্রযুক্তি সংবলিত টি ও ডি (ট্রানজিড ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট) নির্মাণের প্রস্তাবনা করেন, যেখানে একটি গণপরিসর থাকবে এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে। মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বিদেশে আমরা দেখেছি, মানুষ তাদের গাড়ি পার্ক করে পাতাল রেলে বা মেট্রো রেলে কাঙ্ক্ষিত গন্তব্যে যাতায়াত করছেন। ‘

তিনি বলেন, ‘উত্তর সিটির আঞ্চলিক এই কার্যালয়ের জায়গা সরকারের সিস্টেম অনুযায়ী অধিগ্রহণ করে, আমরা চাচ্ছি এখানে চার-পাঁচতলাবিশিষ্ট আন্ডারগ্রাউন্ড পার্কিং করতে। আর এর ওপরে থাকবে পাবলিক ওপেন স্পেস। এতে করে যে কেউ তার মোটরসাইকেল বা গাড়ি এখানে পার্ক করে মেট্রো রেলে বিভিন্ন জায়গায় যেতে পারবে। আমরা যদি লাইন পরিবর্তন করে অন্যদিকে যেতে চাই তাহলেও এই স্টেশনে এসে পরিবর্তন করতে। এটি একটি জংশন হিসেবে কাজ করবে। যারা মেট্রো ৫ বা ৬-এ যাবে তাদের জন্য এটি একটি মিলনমেলার স্থলে পরিণত হবে। ‘

মিরপুর-১০ নম্বরে এমআরটি-৬ স্টেশন পরিদর্শনকালে এমআরটি সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে মিরপুর-১৩ এলাকায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া একটি পার্ক পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্রুত সেটি উদ্ধার করে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com