শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সরকারি সব উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি প্রকল্প শেষে রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি জানিয়েছে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০০৯ সালের ২২ মার্চ দেওয়া পত্র মোতাবেক উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে দেওয়ার আদেশ বাস্তবাযন করতে হবে।

মানববন্ধনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছয়টি দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলো হলো- বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে সব উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং যেসব সমাপ্ত প্রকল্পের জনবলের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের মামলা চলমান তাদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। প্রকল্প গ্রহণের সময় প্রকল্পের ডিপিপিতে প্রকল্প শেষে রাজস্ব খাতে স্থানান্তর হবে উল্লেখ করে সব সরকারি দপ্তরে রাজস্ব খাতের শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে প্রকল্পে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। প্রকল্পে নিয়োগের সময় সরকারি চাকরিজীবীদের মতো জাতীয় বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট পদ্ধতিতে নিয়োগ দিতে হবে এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রকল্পে যোগদানের তারিখ থেকে চাকরির ধারাবাহিকতা থাকবে। এতে যদি কেউ উচ্চতর গ্রেড, পদোন্নতি, বকেয়া বেতন ও ভাতাপ্রাপ্ত হন তবে তা দিতে হবে।

এছাড়া প্রকল্প গ্রহণের সময় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ করে সরাসরি নিয়োগ পদ্ধতিতে জনবল নিয়োগের ব্যবস্থা করতে হবে ও বিভিন্ন সরকারি দপ্তরে যেসব কর্মচারী পাঁচ বছর বা ততোধিক সময় ধরে মাস্টাররোল আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত আছেন তাদের রাজস্ব খাতের শূন্যপদে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। যেসব প্রকল্পে ‘সর্বসাকুল্যে বেতন’ পদ্ধতি ও ‘আয় থেকে দায়’ পদ্ধতিতে বেতন-ভাতা বিদ্যমান রয়েছে তা পরিবর্তন করে ‘নিয়মিত বেতন-ভাতা’ ও ‘জাতীয় বেতন স্কেলে’ বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফরিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com