শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিমানবন্দরে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

বিমানবন্দরে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা নমুনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থার চেয়ারম্যান এম মফিদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’

বেবিচকের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতির কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের ফ্লাইটে ওঠার ৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা আরোপ করেছিল দেশটি। পরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল ও পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও দেশটির নির্দেশনা মেনে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়।

পিসিআর টেস্ট করার জন্য একজন যাত্রীকে ফ্লাইটের অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দর আসতে হতো। এতে যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হতো, তেমনি বিমানবন্দরেও স্থান সংকুলান না হওয়ায় তৈরি হতো নানা সমস্যা। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে না পারার ঘটনাও ঘটেছে বিমানবন্দরে।

১৭ ফেব্রুয়ারি করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি দুই ডোজ টিকা নেয়া থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিদেশি নাগরিকদের করোনার পরীক্ষা ছাড়া দেশে সফরের সুযোগ দেয়ার সুপারিশ করে।

বিভিন্ন দেশে ভ্রমণে শিথিলতা আনার পর দেশেও সেই সুযোগ কাজে লাগানোর কথা বলা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com