শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে : ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন

দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে : ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটির দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মাঝে বিরতি থাকবে এক ঘণ্টা। এরপর শুরু হবে ভোট গণনা। গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।

এর আগে, বুধবার দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিন ৪ হাজার ৫৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারে নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো.ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, লাইব্রেরি সম্পাদক পদে ইফফাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।

সাদা প্যানেলের সদস্য পদে প্রার্থীরা হলেন- আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ, মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. রাকিবুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও শুলতা রোজারিও।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোছা.নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা।

নীল দলের সদস্য পদে রয়েছেন- সোহেল উদ্দিন রানা, মুক্তি বেগম, রুবিনা আক্তার, ফয়সাল কবির, মো. মাহফুজার রহমান, মোজাম্মেল হক, ফরিদুল হাসান, মো. মশিউর রহমান, মো. আনোয়ার হোসেন চাঁদ, রেজাউল হক রিয়াজ ও মো. মোজাহিদুল ইসলাম।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহিদুল্লাহ সাধারণ সম্পাদক পদে এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com