শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভারে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

সাভারে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

সাভার প্রতিনিধি:

প্রথম ডোজের টিকা বন্ধ হওয়ার আশঙ্কায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট সেন্টার টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছিল। সোমবার সকাল থেকে অসংখ্য নারী ও পুরুষকে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে অনেকেই টিকা না পেয়ে ফিরে গেছেন।

তবে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ডোজ টিকাদান বন্ধের জন্য বলা হলেও কাল থেকে আরও পাঁচদিনের জন্য বাড়ানো হয়েছে।

সরেজমিন দেখা যায়, আজ সকাল ছয়টার পৌর শহরের আশপাশের এলাকা থেকে মানুষ টিকা নিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট সেন্টার টিকা কেন্দ্রে প্রাঙ্গণে আসতে শুরু করেন। কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে টিকাপ্রত্যাশীদের অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে নারীদের সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে থেকে পুরুষদের সারি পূর্বদিকে সাভার মুক্তির পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাননি। টিকা নিতে আসা নারী ও পুরুষদের একটি বড় অংশ স্থানীয় সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কাজ করেন বলে জানা গেছে।

তারা বলেন, টিকা নেওয়ার জন্য প্রতিদিন কারখানা থেকে ছুটি নেওয়া সম্ভব নয়। কারখানার মালিকরাও তাদের টিকা নেওয়ার জন্য ছুটি দিতে চান না।

পোশাককর্মী পারুল বেগম বলেন, ‘আজ টিকা নিতে আসব বলে কারখানায় অনুপস্থিত ছিলাম। টিকা তো নিতে পারলাম না, কালকে আবার কীভাবে আসব? এক দিন কাজ না করলে বেতন থেকে টাকা কেটে রাখে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেক মানুষ।’

গৃহিণী পলি আক্তার বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম ডোজ টিকাদান বন্ধ হয়ে যাবে বলে শুনেছেন তিনি। তাই বেশ সকালে টিকাকেন্দ্রে এসেছেন।

টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা ব্র্যাকের স্বাস্থ্য সহকারী বলেন, প্রতিদিন তাদের টিকাদানকেন্দ্রের মাধ্যমে ২৫ হাজার জনকে সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে। তবে অন্য দিনের তুলনায় আজ অনেক মানুষ ভিড় করেছিলেন। সবাইকে টিকা দেওয়া সম্ভব না হওয়ায় অনেকেই ফেরত গেছেন।

জানতে চাইলে ঢাকার সিভিল সার্জন বলেন, প্রতিদিন কেন্দ্র থেকে ৪ বুথে ২০ হাজার থেকে ৩০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম ডোজ টিকা প্রদান বন্ধ হয়ে যেতে পারে, এমন খবরে হঠাৎ মানুষের চাপ বেডেছে। তবে সরকার এখনো প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আজ যারা টিকা না পেয়ে ফেরত গেছেন, তারা কাল কেন্দ্রে এলে টিকা নিতে পারবেন বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, হাজার হাজার টিকা-প্রত্যাশীর উপচে পড়া ভিড়। সাভারে আরও টিকা কেন্দ্র রয়েছে। জনস্রোতের কথা বিবেচনা করে বাড়ানো হয়েছে টিকা কেন্দ্র। আর সবচেয়ে বড় কথা হলো, ২৮ ফেব্রুয়ারির পরও আমাদের এখানে টিকা নেওয়া যাবে ৫ মার্চ পযর্ন্ত। হতাশ হওয়ার কিছু নাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com