যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সবুজবাগে ড্রাম ট্রাকচাপায় শিশু নিহত

রাজধানীর সবুজবাগে ড্রাম ট্রাকচাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগে মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাকায় বাইসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৯) নামে এক শিশুর নিহত হয়েছে।

শনিবার (০৫ মার্চ) দুপুর ১২টার দিকে মধ্য সবুজবাগে এ দুর্ঘটনা ঘটে।

সাজ্জাদ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে। তারা বর্তমানে সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকতো। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে মধ্য বাসাবোর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলো সাজ্জাদ। এ সময় একটি মাটি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক জব্দ করাসহ চালক মোশারেফকে (৪৮) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত সাজ্জাদের বাবা মো. রিয়াজ জানান, তিনি পিকআপ ভ্যান চালান। চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ সবার ছোট। স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করতো। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল সাজ্জাদ। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মারা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com