শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পৃথক ছুরিকাঘাতে রাজধানীতে আহত ২ কিশোর

পৃথক ছুরিকাঘাতে রাজধানীতে আহত ২ কিশোর

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবী ও ভাটারা থানা এলাকায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন। শুক্রবার রাতে ঐ দুই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবীতে আহত হওয়া কিশোরের নাম হৃদয় (১৮)। অন্যদিকে ভাটারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন শিহাব (১৬)।

ছুরিকাঘাতে আহত হৃদয়ের ফুপাতো ভাই বলেন, পোশাক কারখানায় রাতে ডিউটির পর হৃদয়কে পল্লবীর এক নাম্বার রোডে ডেকে নেয় ওবায়দুল ও নুর আলম। পরে তারা ১০-১২ জন মিলে মারপিট করে। একপর্যায়ে তারা হৃদয়ের মাথা ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অপরদিকে পৃথক ঘটনায় ভাটারা থেকে আহত শিহাবকে ঢামেকে নিয়ে আসা ফয়েজ জানান, ভাটারা থানার পেছনে অজ্ঞাত দুই-তিনজন মারপিট করে শিহাবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিহাবকে কে বা কারা ছুরিকাঘাত করেছে, এ বিষয়ে ফয়েজ কিছুই বলতে পারেননি। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com