যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টিসিবির পণ্য রাজধানীতে বিক্রি শুরু

টিসিবির পণ্য রাজধানীতে বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :
নিম্ন ও মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় নিয়ে নবম দফায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রোববার সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে।
টিসিবি সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি।

এ লক্ষে রোববার থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

এ দফায় আগামী ২৪শে মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে। পরবর্তীতে ২৭শে মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

এছাড়া ঢাকা ব্যতীত অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে ১৫ই মার্চ থেকে টিসিবি বিক্রয় কার্যক্রম শুরু করবে।

টিসিবি জানায়, প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি করে চিনি, ডাল ও পিয়াজ বরাদ্দ থাকবে। এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তাপ্রতি চিনি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার এবং পিয়াজ ৩০ টাকা কেজিতে ২ থেকে ৫ কেজি করে বিক্রি করা হবে।

এ ব্যাপারে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, প্রথম ধাপে আগের মতো চিনি, মশুর ডাল, পেঁয়াজ ও সয়াবিন তেল বিক্রি করা হবে। দ্বিতীয় ধাপে এর সঙ্গে ছোলা বুট ও খেজুর যুক্ত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com