শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৮ মাসের প্রেম , এরশাদকন্যার সঙ্গে বিক্রমপুর মিষ্টান্নর মালিকের ছেলের

৮ মাসের প্রেম , এরশাদকন্যার সঙ্গে বিক্রমপুর মিষ্টান্নর মালিকের ছেলের

নিজস্ব প্রতিবেদক :
খুলনার আলোচিত খুনি এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার আত্মহত্যার ঘটনায় প্রেমিক প্লাবন ঘোষকে খুঁজছে পুলিশ। জানা যায়, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের সঙ্গে ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
শুক্রবার রাতে নিহত এশার মা সানজিদা নাহার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে প্লাবনের নামে গুলশান থানায় মামলা করেন।

গুলশান থানার ওসি আবুল হাসান ভোরের আকাশকে বলেন, শুক্রবার ভোরে প্রেমিক প্লাবন ঘোষকে মোবাইলে ভিডিওকলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা (২২)। গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে নিহত নওরিনের মা সানজিদা নাহার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে প্লাবন ঘোষের নামে গুলশান থানায় মামলা করেন।

আসামি প্লাবন ডেইরি ফার্ম ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের ছেলে। মামলার পরপরই প্লাবন গা-ঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্লাবনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বর্তমানে খুলনায় অবস্থানরত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা শনিবার দুপুরে বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে বর্তমানে মানসিকভাবে অনেক বিপর্যস্ত রয়েছি। গতকাল খুলনায় আমার মেয়েকে কবর দেয়া হয়েছে। এ বিষয়ে কয়েকদিন পর কথা বলবো। আমার মেয়ের এই ধরনের ঘটনার জন্য প্লাবন ঘোষ দায়ী।

জানা গেছে, জান্নাতুল নওরীন এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করলেও পরবর্তী সময়ে কোথাও ভর্তি হওয়া হয়নি তার। গুলশান সুবাস্তু টাওয়ার-এর ৯ তলায় মা সানজিদাকে নিয়ে থাকতেন জান্নাতুল। ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের সঙ্গে।

এ সম্পর্কের ধারাবাহিকতায় মনোমালিন্যের এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জান্নাতুল নওরীন এশা। জান্নাতুলের মা সানজিদা এ ঘটনার জন্য প্লাবন ঘোষকে দায়ী করে আসছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com