শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ষড়যন্ত্রের অংশ , আমাকে বয়কটের সিদ্ধান্ত : জায়েদ খান

ষড়যন্ত্রের অংশ , আমাকে বয়কটের সিদ্ধান্ত : জায়েদ খান

বিনোদন প্রতিবেদক :
চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমি হাইকোর্টের রায় পেয়েই বলেছিলাম এরপর আরও ষড়যন্ত্র হবে। বয়কটের এই সিদ্ধান্ত তারই অংশ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেয়ার পরদিনই চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন বয়কট করেছে চিত্রনায়ক জায়েদ খানকে। তবে এই সিদ্ধান্তকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘এই সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোনো প্রভাব ফেলবে না।’
কেন বয়কট করা হলো, জানেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বয়কট কখন করা হয়; আমি কি কোন সংগঠন বিরোধী কাজ করেছি। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে সেটা খুবই হালকা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না এই অনুমতি তো সোহান ভাই উপস্থিত থেকে নিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে শুনে দেখতে পারেন। আমার একার কি এত ক্ষমতা আছে আমি ভোটের দিন অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দিব না।’

একই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন আজকের মিটিংয়ে তো শিল্পী সমিতির কেউ ছিল না; প্রযোজক সমিতিও নেই তাহলে ১৮ সংগঠন কিভাবে হল?

আজ সন্ধ্যায় জরুরি মিটিং শেষে এক বিজ্ঞপ্তিতে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। যদিও এই মিটিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

চলচ্চিত্রের ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কটের কারণ হিসেবে গণমাধ্যমকে জানিয়েছে, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। যা অপমান ও লজ্জাজনক বলে দাবি চলচ্চিত্রে এই সংগঠনগুলোর। তারা তদন্ত ও নানা পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com